জামাল নজরুল ইসলাম স্যার সম্পর্কে ঠিক কবে জেনেছি তা মনে নেই। তবে এটুকু বলতেই পারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে গিয়েছি তখন নামটি ঠিক চোখে পড়েছে।
স্যার সম্পর্কে জানার আগ্রহ জন্মেছে খুব বেশি দিন হয়নি। এর আগে শুধু জানা ছিল যে, উনি অনেক টাকার চাকরি ছেঁড়ে দিয়ে দেশে এসে শিক্ষকতা করেছেন। এরপর ২/৩টি ফেসবুক পোস্ট থেকে অল্পবিস্তর জেনেছি। যতটুকুই জেনেছি তাতে বারবার মনে হয়েছে - এতো বড় মাপের একজন ব্যক্তিকে তাঁর কর্ম অনুযায়ী কেন মূল্যায়ন করা হয় না! বড় অবহেলা করা হয়েছে!
ঠিক এরকম ভাবনা থেকেই স্যার সম্পর্কে বিস্তারিত জানার ইচ্ছা জাগে। তাছাড়া আমি যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাই হয়তো আলাদা একটা টান অনুভব করি।
প্রথম চাহিদা মিটিয়েছে 'বিজ্ঞানচিন্তা' ম্যাগাজিন। এর বেশ কিছু দিন পর ইচ্ছা জাগে স্যার সম্পর্কে সংবাদ মাধ্যমগুলোতে কী লিখা আছে তা জানার।
গুগল সার্চ বারে যেয়ে স্যারের নাম লিখে প্রথম যে কয়েকটি লিংক পেয়েছি তা পর্যায়ক্রমে পড়তে থাকি। যা আমার জানার চাহিদা অনেকটাই মিটিয়েছে। এরপর মনে হল, এগুলো একসাথে করে রাখলে যেকোনো প্রয়োজনে কাজে লাগানো যাবে।
(প্রতিবেদন গুলো প্রকাশিত হওয়ার সময় অনুযায়ী পরপর রাখা হয়েছে। প্রথমে শিরোনাম, শিরোনামে লিংক যুক্ত করা আছে, এরপর সংবাদ মাধ্যমের নাম এবং প্রকাশকাল।)
বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম-এর সাক্ষাৎকার - আর্টস বিডিনিউজটোয়েন্টিফোর.২৪ - ২০০৮/০১/২৭
বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম আর নেই - প্রথম আলো - ২০১৩/০৩/১৬
প্রয়াত অধ্যাপক জামাল নজরুল ইসলাম - বিবিসি বাংলা - ২০১৩/০৩/১৬
বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম আর নেই - বাংলানিউজটোয়েন্টিফোর.কম - ২০১৩/০৩/১৬
বাংলাদেশের বিশ্বখ্যাত বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম - ডিডব্লিউ বাংলা - ২০১৩/০৩/২২
বাঙালি বিশ্ববিজ্ঞানী জামাল নজরুল ইসলাম - প্রথম আলো - ২০১৬/০২/২৪
স্মৃতিতে-স্মরণে জামাল নজরুল ইসলাম - জাগো নিউজ - ২০১৭/০৩/১৬
হকিংয়ের চেয়ে বড় বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম - ইনকিলাব - ২০১৮/০৩/১৮
স্টিফেন হকিং বনাম একজন জামাল নজরুল ইসলাম - নয়া দিগন্ত - ২০১৮/০৪/০১
Remembering Professor Jamal Nazrul Islam - The Daily Star - 2018/04/03
জামাল নজরুল ইসলাম এক স্নিগ্ধপ্রাণ দেশপ্রেমিক বিজ্ঞানী - শেয়ার বিজ - ২০১৯/০২/২৫
বিজ্ঞানী প্রফেসর জামাল নজরুল ইসলাম - আজাদী - ২০১৯/০৩/১৬
জামাল নজরুল ইসলামকে আমরা কতটুকু জানি? - ইত্তেফাক - ২০১৯/০৩/১৬
জামাল স্যারকে যেমন দেখেছি - প্রথম আলো - ২০২০/০২/২৪
‘দেশকে সেবা দিতেই ফিরেছিলেন জামাল নজরুল ইসলাম’ -ফ্রিম্যান ডাইসন - প্রথম আলো - ২০২০/০২/২৯
নন্দিত বিজ্ঞানী প্রফেসর ইমেরিটাস ড. জামাল নজরুল ইসলাম - সংগ্রাম - ২০২০/০৩/০৩
